দেবহাটা প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, “প্রজন্ম হোক সমতার,‘সকল নারীরা অধিকার”এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ও নারী কন্ঠ উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, সমবায় অফিসার আকরাম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ভুগোল বিভাগের অধ্যাপক রাম প্রসাদ ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন নারী কন্ঠ উন্নয়ন সংস্থার মনোয়ারা খাতুন, মুজিবর রহমান, ডিআরআরএ’র করবী স্বর্ণকার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের সদস্য শামসুন্নাহার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ।
