ঢাকাSunday , 8 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণের পরিকল্পনা!

admin
March 8, 2020 10:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় বৈদ্যুতিক খুঁটি রেখেই পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণের পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন দেখা গেছে, বুধহাটা বাজারের ভ্যান স্ট্যান্ড থেকে পেট্রোল পাম্প সংলগ্ন মিলন ওয়ার্কশপ পর্যন্ত পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে। এ ড্রেনের পাশে একাধিক উচ্চশক্তির তাঁরবাহী বৈদ্যুতিক খুঁটি আগে থেকে স্থাপন করা ছিল। সম্প্রতি আশাশুনির কোলা-ঘোলা টু সাতক্ষীরা পর্যন্ত সড়কের পূর্ণ সংস্কার কাজ শুরু হয়েছে। এ সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলে ড্রেনেজ ব্যবস্থার মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসির। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্পের ইঞ্জিনিয়ার নাজমুল হক বলেন- খুঁটির স্থান পরিবর্তন করতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হবে। তাই ড্রেনেজ ব্যবস্থার এক পাশে খুঁটি রেখেই ড্রেন নির্মাণ করা হচ্ছে। বুধহাটা পল্লী বিদ্যুতের এরিয়া ইনচার্জ রফিক আহমেদের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে বলেন- খুঁটি সরানোর ব্যাপারে আমাদের নিকট কোন অভিযোগ বা আবেদন করা হয়নি। তারা তাদের মত ড্রেন নির্মাণ করছে। এমতাবস্থায় ড্রেনেজ ব্যবস্থার মধ্য থেকে বৈদ্যুতিক খুটি দ্রæত সরানো না হলে আগামী বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।