কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে ‘‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ, নারী উন্নয়ন সংস্থা বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, অগ্রগতি সংস্থার আবু আলম, নারীর কন্ঠ উন্নয়ন সংস্থার শাপলা খাতুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, নারী মুক্তির আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন। নারী দিবসে আজ সারা দেশে নারী জাগরণ সৃষ্টি হয়েছে, আর তা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। বাংলাদেশে প্রগতিমনা নারীদের হাত ধরেই অসংখ্য আন্দোলন গড়ে উঠছে। তবে সমাজতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ বিনির্মাণ ছাড়া নারীর পূর্ণ মুক্তি সম্ভব নয়।

Leave a Reply