সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালন
ডেস্ক রিপোর্ট: “প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলাতে “৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২০” যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে রোবাবার (৮মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. হুসাইন শওকত। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। নারীরা মা, বোন এবং স্ত্রী হিসেবে তাদের ভূমিকা পালন করে থাকে। আমাদের সমাজ ব্যবস্থাকে এমনভাবে তৈরি করতে হবে যেন নারীরা যথাযথ মর্যাদায় সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে।

Leave a Reply