নিজস্ব প্রতিনিধি: আবারও সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শাফী আহমাদ। গত ৭ মার্চ শনিবার উপজেলা কৃষি কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থী অবিভাবক সদস্য সালমা পারভীন, শেখ আব্দুর রাজ্জাক, শিক্ষক সদস্য শংকর প্রসাদ ঘোষ সভাপতি পদে শেখ শাফী আহমেদের নাম প্রস্তাব করেন। এসময় অবিভাবক সদস্য মো: মোশারফ হোসেন, লুৎফর রহমান, কাজী আলমগীর হোসেন, শিক্ষক সদস্য রোজেনা আফরোজ সমর্থন করেন। উপস্থিত সবাই প্রস্তাবক ও সমর্থকদের কথায় এক মত পোষন করায় তা সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। প্রসঙ্গত; ১৪৭ বছরের পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হলেও এবার শান্তিপূর্ন পরিবেশে গত ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদ্য সমাপ্ত নির্বাচনে এবার পূর্ণ প্যানেল ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করে।
