যঙ্গ অনুষ্ঠানে কুলিয়া ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তা প্রদান
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট রাজারাম শিব মন্দির যজ্ঞ অনুষ্ঠানে কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। শনিবার (৭মার্চ) রাত ৮টায় দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকল ধর্মের মানুষ এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সম্প্রতির মাধ্যমে সমাজ ও দেশ এগিয়ে যাচ্ছে। তাই সকল ভেদাভেদ ভূলে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। হিংসা ও হানা হানি বাদ দিয়ে শান্তির সমাজ গড়ে তুলতে হবে। এসময় তিনি আরও বলেন, মানুষের সুখে দুঃখে আমি সব সময় থাকতে চাই, যতই বাধা আসুক না কেন আমি কুলিয়া ইউনিয়নের মানুষের জন্য খাদেম হয়ে কাজ করে যাবো। কুলিয়া এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার, ইউপি সদস্যা শ্যামলী রাণী, ইউপি সদস্য ভরত চন্দ্র সরকার, অচিন্ত কুমার মন্ডল ও সাবেক ছাত্র লীগ নেতা নাজমুল হুদা প্রমুখ। এ সময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

Leave a Reply