Sunday, 6 September 2026

আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 8 March 2020, 22:45

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জিএম আল ফারুক।
সধারণ সম্পাদক সমীর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলীম, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবিব, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটল, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, ক্রীড়া সাহিত্য সম্পাদক বোরহান উদ্দীন বুলু, তথ্য ও প্রকাশনা সম্পাদক হাসান ইকবাল মামুন, কার্যনির্বাহী সদস্য সচ্চিদানন্দ দে সদয়, সদস্য সোহরাব হোসেন, প্রভাষক আশিকুর রহমান, মুকল শিকারী, মাস্টার সুব্রত দাশ, ডা. শাহজাহান হাবিব, ডা. নুর আলম, মইনুর ইসলাম, ইয়াসির আরাফাত প্রমুখ। সভায় বিগত দিনের রেজুলেশন পাঠ ও অনুমোদন, আয়-ব্যায়ের হিসাব, নতুন সদস্য প্রদান অনুমোদনসহ ক্লাবের উন্নয়ন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক বিষয়ে আলোচনাসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *