ঢাকাSunday , 8 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 8 March 2020, 22:45

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উত্তরণ ও ফ্রেন্ডশিপের সহযোগিতায় আশাশুনি উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ ¯েøাগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, ব্র্যাকের এফ ও উজ্জল হোসেন, তহমিনা রহিম, কল্যাণী সরকার প্রমুখ। মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন চৌধুরী ও আফরোজা পারভীন চম্পার সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের নারী সদস্যবৃন্দ। সভায় ১৮ জন প্রশিক্ষনার্থী নারীদের মাঝে মাথা পিছু ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। অপর দিকে, বুধহাটায় পাউবো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মহেশ্বরকাটি ¯øুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাউবো, বøুগোল্ড প্রকল্প, বিভিন্ন পানি ব্যবস্থাপনা দল, এনজিও পল্লী চেতনা ও বুধহাটা বালিকা বিদ্যালয়ের অংশগ্রহণে সভায় সভাপতিত্ব করেন মহেশ্বরকাটি ¯øুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি ভবেন্দ্র নাথ সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হেসেন, বøুগোল্ডের আনিছুর রহমান, অচিন্ত কুমার দেবনাথ, আমান উল্লাহ, আকিদুল ইসলাম, চাপড়া পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সাংবাদিক এস,এম আহসান হাবিব প্রমুখ। এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বুধহাটা ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় আলোচনা সভায় মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *