ঢাকাSunday , 8 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 8 March 2020, 22:25

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: প্রজন্ম হোক সমতার’ সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ও বুড়িগোয়লিনী ইউনিয়নের সিবিও অ্যালায়েন্স এর উদ্যোগে” রবিবার (৮মার্চ) সকাল ১০টায় আড়পাংগাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সিবিও এলায়েন্স কমিটির সভাপতি সেহেলী পারভীন ঝর্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়লিনী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন আড়পাংগাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সৌমিত্র জোয়ারদার, এসডিজি উপজেলা নেটওয়ার্ক সম্পাদক আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পিযুস বাউলিয়া পিন্টু, ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল, সদস্যা মলিনা রানী রপ্তান, বাবু রুহিত দাস মিস্ত্রী সহ দুই ইউনিয়নের সকল সিবিও সভাপতি এবং ইয়ুথ গ্রæপের সভাপতি সদস্যরা। আন্তর্জাতিক নারী দিবসে সকলের অংশগ্রহনে র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপনে সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার তাপস কুমার মিত্র, দিবাকর ঘোষ, মীর হাসিব উল্যাহ, ডিআরআরএ প্রকল্প সমন্বয়কারী সায়েলাতুল হক। আলোচনায় উপস্থিত অতিথি’রা নারীর অধিকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রি-কল ২০২১ প্রকল্পের এফ এফ শহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *