কালিগঞ্জে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিষপান করে শেখ নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের মধ্য মৌতলা গ্রামের মৃত কেরামতউল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম বর্তমানে ঢাকার সাভার এলাকায় বাসিন্দা। প্রায় ৩০ বছর পূর্বে মৌতলা থেকে চলে যেয়ে ঢাকার সাভারে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলো। গত ৬ মাস পূর্বে পারিবারিক কলহের জেরধরে তিনি মধ্য মৌতলা এলাকায় তার বোন আরাইতুন্নেছার (৬০) বাড়িতে আসেন। সেখানে থাকা অবস্থায় গত শনিবার (৭ মার্চ) সকাল ৮ দিকে ওই গ্রামে অবস্থিত দুই সতীনের আমবাগান নামকস্থানে যেয়ে বিষপান করে।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে আশঙ্কাজনক অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ দিকে তিনি মৃতৃবরণ করেন। নুরুল ইসলাম পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানিয়েছেন তার স্বজনরা।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Leave a Reply