ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে গ্রাম বাংলার ঐতিহ্য কবিগান অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 7 March 2020, 21:58

এস এম শরীফ বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে শত বর্ষীয়ান প্রতিমা বিসর্জন ও নতুন প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ই মার্চ) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ইউনিয়নের বড়দল বাজার মহিলা মার্কেটের সামনে এ কবিগানের আয়োজন করা হয়। কবিগান পরিবেশন করেন যশোর অভয়নগরের বাবু প্রিতিশ সরকার ও বাবু শ্যামল সরকার। বড়দল বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে বুড়িয়া নব নির্মিত শ্রীশ্রী মদন গোপাল আশ্রম ও জগন্নাথ মন্দিরের সভাপতি সুভাষ সরদারের সার্বিক সহযোগিতায় বড়দল কলেজিয়েট স্কুলের প্রভাষক মিলন কুমার শীলের সভাপতিত্বে কবিগান উপলক্ষে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, কৃষক লীগ নেতা ফারুক সানা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আজিজ, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার গোবিন্দ লাল দাস, আ’লীগ নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক এস এম শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *