ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীর কারাদন্ড

admin
March 7, 2020 10:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই মাদক সেবীকে কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের পলাশপোল ও কাশেমপুর এলাকায় জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী গাঁজা সেবনরত অবস্থায় আটক করে পলাশপোল (সবুজবাগ) এলাকার ফয়সাল হোসেনকে ২০ দিনের ও কাশেমপুর এলাকার মকবুল সানাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তিনি আরও জানান, জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।