ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 7 March 2020, 21:43

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুল মিলনায়তনে উক্ত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান প্রমুখ। আলোচনা শেষে ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *