আওয়ামীলীগের উদ্যোগে ৭ই মার্চ পালন
শ্যামনগর অফিস : শ্যামনগরে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) বিকাল ৪টায় উপজেলা আ’লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply