মহিতুর ফের থানা সদর জামে মসজিদের সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি থানা সদর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (৬ মার্চ) জুম্মাবাদ মসজিদে পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির উপদেষ্টা আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালামের সঞ্চালনায় মসজিদের ইমাম প্রভাষক হাফেজ মো. বাকী বিল্লাহসহ শতশত মুসুল্লীগনের উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে জেলা পরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমানকে পুনরায় সভাপতি ও শিক্ষক আসিব ইকবালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনতিবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply