ঢাকাWednesday , 18 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ

admin ঢাকা
আপডেট: 18 July 2018, 14:23

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় আবু মূসা (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
নিখোঁজ আবু মূসা খলিশখালীর গণেশপুর গ্রামের সিরাজুল গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ জুলাই মঙ্গলবার সকালে বাড়ি থেকে যশোরের সাতমাইল এলাকার মুকুন্দপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় মূসা। কিন্তু এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
তারা আরো জানায়, হাফেজিয়া পড়তে তাকে যশোরের সাতমাইল এলাকার মুকুন্দপুর হাফিজিয়া মাদ্রাসায় গত বছর ভর্তি করা হয়। কিছু দিন আগে ছুটিতে বেড়াতে এসেছিল সে। ছুটি শেষে মাদ্রাসায় ফিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ও খোঁজখবর নিয়েও তার কোন হদিস মেলেনি। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মঙ্গলবার (১৭ জুলাই) একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-৬২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *