বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু
নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগরে বিদ্যুৎ এর খুঁটি মাথায় পড়ে আইয়ুব আলী (৫৫) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার বেলা বারটার দিকে উপজেলা সদর ও নওয়াবেঁকী সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার সোরা গ্রামের পানা উল্লাহ শেখের ছেলে। এ সময় আইয়ুব আলীর সহযোগী নুরনগর এলাকার পন্ডিত মন্ডল মারাত্বক আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘বেলা ১২ টার দিকে আইয়ুব আলী ও পন্ডিত মন্ডল মটর সাইকেলযোগে নওয়াবেঁকী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। একই সময়ে নওয়াবেঁকী বিদ্যালয়ের পাশে একটি ট্রাক থেকে কিছু শ্রমিক রাস্তার পাশে বিদ্যুৎ এর খুঁটি নামানোর কাজ করছিল। এক পর্যায়ে ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত: একটি খুঁটি মটর সাইকেলে উপর পড়লে মটর সাইকেল আরোহী দু’জন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক দু’জনকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আইয়ুব আলীকে মৃত ঘোষণা করে। শ্যামনগর হাসপাতালের চিকিৎসক ডা. মোশারাত জাহান জানান, হাসপাতালে নেয়ার আগেই আইয়ুব আলীর মৃত্যু হয়। অপর আহত ব্যক্তির মাথায় সেলাই দেয়া হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।

Leave a Reply