বড়দল বাজার কালী মন্দিরের শত বছর পূর্তি অনুষ্ঠান
এস এম শরীফ, বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বড়দল বাজারে কালী মাতা মন্দির প্রতিষ্ঠার ১শ’ বছর পূর্তি উপলক্ষে প্রতিমায় নতুন প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বর্ষীয়ান প্রাচীন মন্দির বিসর্জন শেষে নতুন প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয়। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মিলন কুমার শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। মদন মন্দিরের সভাপতি সুভাষ সরকারের সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফু, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, কৃষক লীগ নেতা ফারুক সানা, প্রজন্মলীগের সভাপতি মুরশিদ আলম, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আজিজ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসিন আলী লিটন, আল-আমিন যুব সংঘের সভাপতি এস এম শরিফুল ইসলাম, সাংবাদিক বি এম আলাউদ্দীন, ছাত্রলীগ নেতা কামাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply