ঢাকাThursday , 5 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পশ্চিম খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

admin
March 5, 2020 10:08 pm
Link Copied!

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ১৪৪ নং পশ্চিম খাজরা ও দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এস এম নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল মোড়ল। কমিটি গঠন অনুষ্ঠানে ৩শ’ ২৮জন বৈধ অভিভাবক সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সদস্য শাহিনুর, জেসমিন খাতুন, অভিভাবক সদস্য মোহাম্মদ আলী ও মহিউদ্দীন, মহিলা সদস্য (অভিভাবক) লিপিকা, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক তাপস কুমার মন্ডল, ইউপি সদস্য পদাধিকার বলে ২নং ওয়ার্ডের সদস্য জালাল মোড়ল, জমি দাতা সদস্য আশালতা চক্রবর্তী, সদস্য সচিব প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নির্বাচিত হয়। পরে সকল সদস্যদের কণ্ঠ ভোটে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, খাজরার সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দীনকে সভাপতি নির্বাচিত করে। এ সময় ডাঁটা অপারেটর মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুবাস সরকার, তাপস মন্ডল, সুবর্ণা চক্রবর্তী, আ:রশিদ, আবুল কালাম, রউফ, আবু হাসান, জামেলা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।