ঢাকাThursday , 5 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রচনা প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 5 March 2020, 22:07

তালা প্রতিনিধি : তালায় আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মানববন্ধন, নারী সমাবেশ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা প্রমুখ। মানববন্ধন ও নারী সমাবেশ শেষে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *