খাজরার পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য এ নির্বাচনে ৫টি পদে ১০জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ২শ’ ৭২ জন ভোটারের মধ্যে ২শ’ ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ৫টি পদে সুকান্তি রায় মাছ প্রতিকে ১শ’ ৮ ভোট পেয়ে ১ম, নৃপেন্দ্রনাথ মন্ডল আম প্রতিকে ১শ’ ২ ভোট পেয়ে ২য়, বিধান চন্দ্র মন্ডল চেয়ার প্রতিকে ১শ’ ২ ভোট পেয়ে ৩য় ও আক্তারুজ্জামান মই প্রতিকে ৯৮ ভোট পেয়ে ৪থ স্থান লাভ করে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে কলস প্রতিকে ১শ’ ১০ ভোট পেয়ে মিনারা খাতুন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ। নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ।

Leave a Reply