ঢাকাThursday , 5 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেবহাটায় মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 5 March 2020, 21:49

দেবহাটা প্রতিনিধি : নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেবহাটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও দেবহাটা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শত শত নারীর অংশগ্রহণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, ‘দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিমউদ্দীন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা প্রমুখ। নারীদের সম-অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকল শ্রেণির মানুষের মধ্যে সচেতনতাবোধ তৈরির দৃঢ় প্রত্যয়ে বক্তারা আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আলোকপাত করে বলেন, নারীদের প্রতি সম্মানবোধ ও তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে সকলকে আন্তরিক হতে হবে। নারী নির্যাতন ও তাদের প্রতি সহিংসতা দূর করতে সকলের মাঝে সচেতনতাবোধ তৈরি করতে হবে। মানববন্ধনে সরকারী কর্মকর্তা, বিভিন্ন এনজিও, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *