শহরের ডেলিশাছ সুইটস’এ তালা
ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরায় ডেলিশাছ সুইটস’এ তালা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৪ মার্চ) রাতে শহরের লাবনী মোড়ে ওই মিষ্টি দোকানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা। উল্লেখ্য, শহরের ডেলিশাছ সুইটস এ মিষ্টি কেনার সময় একজন ক্রেতা দেখতে পান মিষ্টির ভিতরে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে।
ওই ক্রেতা তাৎক্ষণিক প্রশাসনের শরণাপন্ন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা সেখানে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, ‘সকাল পর্যন্ত আমরা দোকানে তালা দিয়ে রাখব। সকালে মোবাইল কোর্টের মাধ্যমে মিষ্টির দোকানটি সিল গালা করা হবে’।

Leave a Reply