ঢাকাWednesday , 4 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দলের নয় রাষ্ট্রের: জেলা প্রশাসক মোস্তফা কামাল

admin ঢাকা
আপডেট: 4 March 2020, 22:23

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর ও ভিক্ষুক মুক্ত সাতক্ষীরা বিনির্মাণ কার্যক্রম বাস্তবায়ন’ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দলের নয়, রাষ্ট্রের। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে এমন কর্মসূচি নিতে হবে, যার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়’। জেলা প্রশাসক আরও বলেন, ‘অতিরিক্ত বাজেট না নিয়ে, যে বাজেট আছে তার আলোকে কর্মসূচি নিতে হবে’। এ সময় ভিক্ষুক মুক্ত করণ, পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর এবং স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণের তাগিদ দেন তিনি। সভায় এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আজাদুল ইসলামসহ জেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *