ঢাকাWednesday , 4 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আগুন লেগে কুড়া-পালিশের দোকান ভস্মীভূত

admin ঢাকা
আপডেট: 4 March 2020, 22:18

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে কুড়া-পালিশের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা মোড়ে অবস্থিত মুনজুর হোসেনের ভাই ভাই এন্টার প্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১ টার দিকে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে যেয়ে দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে প্রায় শতাধিক পালিশ-কুড়ার বস্তাসহ দোকানের অন্যান্য মালামাল অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায়। দোকানের কর্মচারী মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ ও শফিউল্লাহ এ প্রতিনিধিকে জানায় প্রতিদিনের ন্যায় কাজ কাজ শেষ করে সন্ধ্যা ৬ টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এরপর রাত সাড়ে ১২ টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে তারা ফায়ার সার্ভিস’র সদস্যদের খবর দেয়। ফায়াস সার্ভিস’র সদস্যরা আসার আগেই প্রায় শতাধিক পালিশ-কুড়ার বস্তাসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *