ঢাকাWednesday , 4 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 4 March 2020, 22:17

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ। সভায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *