রমজাননগরের নূরুল ইসলাম আর নেই
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী এলাকার মৃত ঈসমাইল চৌকিদারের ছেলে গ্রাম পুলিশ নূরুল ইসলাম স্ট্রোক জনিত কারনে মৃত্যু বরন করেছেন (ইন্না……..রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর । পারিবারিক সূত্রে জানা যায়, নূরুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাত্র ৮ টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার বাদ যোহর জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ৭ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গ্রাম পুলিশ নূরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, সচিব মো. মহাসীন হোসেনসহ পরিষদের সকল সদস্যবৃন্দ।

Leave a Reply