নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশের উপক‚লীয় এলাকার জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস (সিআইডিআরআর-কোস্টাল) প্রকল্পের উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেবামূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী মো. ইউনুছ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ওসি (তদন্ত) ইমারাত হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সমবায় অফিসার কারিমুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান। ২০০২ সাল থেকে টেকসই উন্নয়নের লক্ষে সরকারি সহায়ক হিসাবে দরিদ্র মানুষের স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সমন্বিত নাগরিকত্ব, সাংস্কৃতিক রক্ষনের লক্ষে ফ্রেন্ডশিপ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ আশাশুনির আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। প্রজেক্ট ইনচার্জ পারভেজ আকন্দ এ দুই ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
