আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ওসি (তদন্ত) ইমারাত হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সমবায় অফিসার কারিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ। সভায় আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস যথাযথভাবে পালনের লক্ষে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply