কলারোয়া অফিস : কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির সমাপনী ও বৃত্তির ফলাফল অনাকাক্সিক্ষত খারাপ হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন বৃত্তি-প্রত্যাশী ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। কলারোয়া পৌর সদরের ঐতিহ্যবাহী এ স্কুলটি গেলো ২বছর বাদে বিগত বছরগুলোতে ভালো ফলাফল করে আসছিল। জানা গেছে- উপজেলার বিভিন্ন স্কুলের তুলনায় এই স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা যেমন বেশি তেমনি শিক্ষকদের পাঠ দানের মানও সšেত্মাষজনক। সেই সাথে বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সামাজিক সচেতনতামূলক নানান কর্মকান্ডের কারণে অন্যতম শীর্ষে। স্বাভাবিকভাবেই অভিভাবকরা ভালো মানের স্কুল হিসেবে তাদের মেধাবী ছেলে মেয়েদেরকে এই স্কুলটিতে পড়াশোনা করাতে আগ্রহ প্রকাশ করে আসছেন দীর্ঘ দিন থেকে। গত কয়েক বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ স্কুলের শিক্ষার্থীরা ভালো ফলাফল ও বৃত্তি লাভ করে আসছিল। কিন্তু গেলো ২বছর বৃত্তির ফলাফল প্রকাশিত হওয়ায় আশার আলোয় নিরাশার ছোয়া লেগেছে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মাঝে। সূত্র আরো জানায়- ৪থ ও ৫ম শ্রেণিতে স্কুল পর্যায়ে যে সব ছাত্র-ছাত্রী ৯০/৯৫ এর উপরে নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই ছাত্র ছাত্রীরা ২০১৮ সালের সমাপনী ও বৃত্তি পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে ১০ হতে ১৫ নম্বর এবং ২০১৯ সালে ‘ইংরেজি’তে ১০ থেকে ২০ নম্বর কম পেয়েছে। তবে কলারোয়া উপজেলার অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীর ইংরেজিতে ভালো ফলাফল অর্জন করেছে। স্কুল সূত্রে জানা গেছে- এই স্কুলটিতে ২০১৭ সালে ‘এ প্লাস’ পেয়েছিল ৩৭ জন, মোট বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল ২৯ জন। এর মধ্যে ট্যালেন্ট-পুলে ২০জন ও সাধারণ কোটায় ৯ জন। ২০১৮ সালে ‘এ প্লাস’ পেয়েছিল ৪০জন। কিন্তু ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে ১০ থেকে ১৫ নম্বর কম পাওয়ার কারণে বৃত্তির সংখ্যা কমে দাঁড়ায় ২০জনে। এর মধ্যে ৯ জন ট্যালেন্ট-পুল ও ১১ জন সাধারণ কোটায়। ২০১৯ সালে এসে স্কুলটিতে ‘এ প্লাস’ প্রাপ্তদের সংখ্যা ৩৭ জন হলেও এবছর ইংরেজিতে ১০ থেকে ২০ নম্বর কম পাওয়ার কারণে বৃত্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ জনে। যার মধ্যে ৭ জন ট্যালেন্ট-পুল ও ৯ জন ছাত্র-ছাত্রী সাধারণ কোটায় বৃত্তি প্রাপ্ত হয়েছে। তবে যেহেতু স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি ও মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও বেশি সেহেতু এরূপ ফলাফল আশানুরূপ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃত্তিতে ভাল করতে না পারা ও ইংরেজিতে ২০১৯ সালের সমাপনীতে ১০থেকে ২০ নম্বর কম পাওয়া বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে না ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। তারা বলছেন- যেহেতু ২০১৯ সালের পরীক্ষার্থীদের মধ্যে ২০জন ছাত্র-ছাত্রী অঙ্কে শত ভাগ নম্বর পেয়েছে সেখানে অšত্মত ওই ২০জন ছাত্র ছাত্রীর নম্বর ইংরেজিতে ৯০ এর উপরে থাকাটা প্রত্যাশিত ছিলও। মেধাবী ছেলে-মেয়েরা কোন কারসাজি কিংবা ঈর্ষান্বিত বা কোন ষড়যন্ত্রের বলির পাঠা হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে বিভাগীয় তদšেত্মর দাবি জানিয়েছেন অনেক অভিভাবক। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, সচিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও)সহ সকলের সুদৃষ্টি ও তদšেত্মর দাবি জানিয়েছেন এই বিদ্যালয়ের ২০১৯ সালের সমাপনী ও বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রী সহ অভিভাবকগণ। এ বিষয়ে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান- ‘অভিভাবকদের অভিযোগের বিষয়টি আমি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। কোন কারসাজির বিষয় আমার জানা নাই। তবে স্কুলটির ২০১৯ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল বিগত দিনের চেয়ে খারাপ হয়েছে।’ কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন বলেন- ‘ফলাফল একটু খারাপ হয়েছে আর একটু ভাল হতে পারতো। তবে এখানে অনিয়মের কোন সুযোগ নাই।’ তিনি আরো বলেন- ‘৩ ¯ত্মরে খাতা দেখা হয়েছে। অনিয়ম হওয়ার কথা নয়।’
