মৃত্যুর খবর সঠিক নয়, কালিগঞ্জ কলেজের অধ্যাপক আব্দুল খালেক খুমেক’এ লাইফ সাপোর্টে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা
নিজস্ব প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অধ্যাপক আব্দুল খালেক এখনও বেঁচে আছেন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে (লাইফ সাপোর্টে) আছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হলেও এই মুহ‚র্তে স্থানাšত্মর করা সম্ভব নয় বলে খুলনা মেডিকেল কলেজের চিকিৎসক জানিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে সিটিস্ক্যান করা হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮ টায় এসব তথ্য জানিয়েছেন অধ্যাপক আব্দুল খালেকের স্ত্রী নার্গিস পারভীন (৫২)ও ভাতিজা জাকারিয়া হোসেন (২৫)। আত্মীয় স্বজন, শুভাকাঙ্খীসহ সর্ব¯ত্মরের মানুষের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তারা। অধ্যাপক আব্দুল খালেকের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মঙ্গলবার সন্ধ্যায় একই তথ্য জানিয়েছেন তথ্য সংগ্রহের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকারী কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সম্পাদক এসএম গোলাম ফারুক। এদিকে গত সোমবার (২ মার্চ) বিকেল থেকে অধ্যাপক আব্দুল খালেকের মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়। অধ্যাপক আব্দুল খালেকের ভাগ্নে ডা. আশরাফুজ্জামান (এমবিবিএস), সাথে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোক্তার হোসেন ও পরিবারের সদস্যদের মারফত তথ্য পাওয়া যায় বিকেল পৌনে ৬ টার দিকে লাইফ সাপোর্ট খুলে নিয়ে সিটি হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরপর মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এলাকার মসজিদেও মৃত্যুর তথ্য প্রচার ও তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কখন লাশ গ্রামের বাড়িতে আসবে এবং জানাজা হবে তা জানার জন্য মানুষের মাঝে কৌত‚হল সৃষ্টি হয়। কিন্তু রাত ১১ টার পর অধ্যাপক আব্দুল খালেকের মৃত্যুর খবর নিয়ে আবারও শুরু হয় বিভ্রাšিত্ম। জাকারিয়া হোসেন জানান, তার চাচা অধ্যাপক আব্দুল খালেককে মৃত ঘোষণার পর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নেয়া হয়। তাকে বাড়িতে আনার জন্য অ্যাম্বুলেন্সে উঠানোর প্রস্তুতিকালে আবারও দেহে প্রাণের অ¯িত্মত্ব আছে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দ্রæত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি আরও বলেন, আব্দুল খালেককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দিনশেষে উল্লেখযোগ্য আর কোন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। সিটিস্ক্যান করার মতো পরিস্থিতি আপাতত: না থাকায় তার চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধাšত্ম নেয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, কালিগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা ভূমি কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক (৬৬) গত রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ভাড়াশিলার চৌবাড়িয়া থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে পশ্চিম নারায়ণপুরে নিজ বাড়িতে ফেরার সময় কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কুকোডাঙ্গা মোড় নামক স্থানে অপর একটি মোটর সাইকেলের ধাক্কায় পড়ে যেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় রবিবার রাতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply