দেবহাটায় সালিশী বৈঠকে ইউপি সদস্যকে মারপিট: থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া ইউপির ৩নং ওয়ার্ড সদস্য সাহেব আলী ভোমরকে সালিশী বৈঠকে মারপিট করার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উত্তর পারুলিয়ার চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্যের ভাই ওহাব আলী সরদার দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওহাব আলী সরদার জানান, সোমবার বিকাল ৪টায় উত্তর পারুলিয়া চারা বটতলায় পূর্বপাড়া গ্রামের সাদেক মুহুরির বসত বাড়ীতে সালিশী বৈঠক বসে। জাহাঙ্গীর হোসেন ছেলে মাসুদ রানা বকুলের তালাক প্রাপ্ত স্ত্রীকে নিয়ে সংসার করার ঘটনাকে কেন্দ্র করে সালিশী বৈঠক চলাকালীন ৬টা ১৫মিনিটের দিকে আমার ভাই সাহেব আলীর উপর ক্ষিপ্ত হয়ে একই এলাকার জাহাঙ্গীর হোসেন ছেলে মাসুদ রানা বকুল(২৭), তার পিতা জাহাঙ্গীর হোসেন (৫০), মোবারক সরদারের ছেলে মালেক (৪৫)সহ ৪/৫জন মারপিট করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি দেখলে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply