দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেফতার-২
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে জিআর মামলার ২ জন আসামি গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার রাতে থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-২৩১/১০(সাত:) মামলার আসামি চরবালিথা গ্রামের গনি মোল্লার ছেলে হাফিজুল মোল্লা ও জিআর-৯৩/১৯ মামলার আসামি বসন্তপুর গ্রামের মৃত জুড়োল সরদারের ছেলে ফজলু সরদারকে আটক করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, জিআর মামলার ২ জন আসামি গ্রেফতার হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply