১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা কৃষি অফিসের হল রুমে আলোচনা সভা পরবর্তী সদর উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আমজাত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নাসিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক পিযুষ কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিকাশ চন্দ্র সরদার, আমিনুর রহমান, তবিবুর রহমান, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জব্বার হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম, দীপঙ্কর বিশ্বাস, সুকুমার হালদার, শরিফুজ্জামান, আব্দুর রহিম, আমিনুল ইসলাম, আধার, মোহাম্মদ, শহিদুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, মহিউদ্দিন, শেখ আলতাফ হোসেন, ইমরুল ইসলাম, আব্দুর রহমান, মিন্টু রহমান সহ সম্মিলিত অধিকার আদায় ফোরামের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে বেতন বৈষম্য নিরসনের জন্য সরকারি চাকরিজীবী কর্মচারীরা সকলেই একসাথে জেলা কমিটিকে সার্বিক সহযোগিতায় পাশে থাকার আহŸান জানানো হয়।

Leave a Reply