আশাশুনিতে কাজের মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে উন্নয়ন মূলক প্রকল্প তদারকি, কাজের মান উন্নয়ন ও সচেতনতাবৃদ্ধি মূলক ৪ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল ১০ টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জাইকার সহায়তায় এ প্রশিক্ষনের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ও উপজেলা প্রকৌশল অফিস। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ৪ দিনের এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ইউডিএফ দেবু বিশ্বাস। প্রশিক্ষণে ৪০ জন ইউপি চেয়ারম্যান, মেম্বর, ঠিকাদার, এলজিইডি কার্যসহকারী, হিসাব রক্ষক কাজী ফসিউদ্দিন অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ প্রদান করছেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপ সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও মঞ্জুরুল আলম।

Leave a Reply