ঢাকাMonday , 2 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 2 March 2020, 21:12

নিজস্ব প্রতিনিধি : ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, কৃষি অফিসার রাজিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সমবায় অফিসার কারিমুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। এরআগে স্কুল কলেজ মাদারাসর শিক্ষক, ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ইমামদের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *