শ্যামনগরে মুজিববর্ষ ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বেলা ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা।এসময় সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তি বর্গ। আলোচনা সভায় জাতীয়ভাবে দেওয়া নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন এর সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply