ঢাকাMonday , 2 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযুদ্ধের স্বপক্ষের লেখনি শক্তি হয়ে কাজ করবে ‘দৈনিক সময়ের আলো’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে – এমপি রবি

admin ঢাকা
আপডেট: 2 March 2020, 20:22

নিজস্ব প্রতিবেদক: ‘সত্য প্রকাশে আপোসহীন’ এই ¯েøাগানকে সামনে রেখে উৎসাহ ও উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। সোমবার ( ০২ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘হাটি হাটি পা পা করে দৈনিক সময়ের আলো পত্রিকা আজ দ্বিতীয় বছরে পা রাখলো। দেশের সামাজিক উন্নয়নে দৈনিক সময়ের আলো আজ পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে। আমি আশা করি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লেখনী শক্তি হয়ে কাজ করবে দৈনিক সময়ের আলো। সুন্দর মন মানুষিকতা নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। সাতক্ষীরার সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে সবাই মিলে সমন্বিত উদ্যোগ নিয়ে আওয়াজ তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আর টিভির জেলা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ, যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজীব, নারী নেত্রী রওশন আরা রুবি, সাংবাদিক ডি.এম কামরুল ইসলাম, সাংবাদিক ডা. মহিদার রহমান, সাংবাদিক শেখ আমিনুর রশিদ সুজন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *