জেলা আওয়ামী লীগের যৌথসভায় ৭ মার্চের বিভিন্ন কর্মসূচি গ্রহণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেরা আওয়ামী লীগের জরুরী যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মো¯ত্মাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, শেখ সাহিদ উদ্দীন, শেখ হারুন উর রশিদ, মো. শহীদুল ইসলাম, জে এম ফাত্তাহ, মো. শাহাদত হোসেন, শেখ আব্দুর রশিদ, শেখ মনিরুল হোসেন মাসুম, ছাইফুল করিম সাবু, মো. আব্দুল্লাহ সরদার, জোৎ¯œা আরা, শিমুন শামস, মীর আজহার আলী শাহীন, কাজী মারুফ, বিশ্বজিত সাধু, মুনজুর হোসেন, জহুরুল হক নান্টু, মিজানুর রহমান, মাহমুদ আলী সুমন, ওয়াহিদ পারভেজ, আহম তারেক উদ্দিন, রেজাউল ইসলাম রেজা ও সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু প্রমুখ। সভায় আগামী ৭ মার্চ শহরের ৩০টি স্থানে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হবে এবং বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আহŸানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দেশের বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলীগণ বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করবেন। সংশ্লিষ্ট আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতা-কর্মী এবং বিশেষ করে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের কে উপস্থিত হওয়ার জন্যে আহŸান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

Leave a Reply