ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 1 March 2020, 22:11

তালা প্রতিনিধি : ‘বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তালায় পালিত হলো জাতীয় বীমা দিবস- ২০২০। রোববার (০১ মার্চ) সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী তালা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা থানার এসআই সুব্রত সাহা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির শতাধিক বীমা কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *