লার্নিং অ্যান্ড আর্নিং ডেভালপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের অবহিতকরণ সভা
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভালপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সকালে বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে (এলইডিপি)’র প্রফেশনাল আউটসোর্সিং প্রোগ্রামের প্রশিক্ষণ কার্যক্রমের অবহিতকরণ সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এস এম মো¯ত্মফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা কাশিফ আলী খান। এছাড়াও হেড কোচ আব্দুল হামিদ এই প্রোগ্রামের বি¯ত্মারিত বর্ণনা ও করণীয় তুলে ধরে বক্তব্য দেন। সভায় জানানো হয়, ‘৫০ দিনব্যাপী (২শ’ ঘণ্টা) এই লার্নিং অ্যান্ড আনিং ডেভালপমেন্ট প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য প্রায় আট শতাধিক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এইচ এস সি বা সমমান পাশ যে কোন বয়সী আগ্রহী নারী পুরুষ বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এই প্রোগ্রামের মাধ্যমে আইসিটি ডিভিশন কর্তৃক সার্টিফিকেট প্রদানসহ অনলাইন মারকেটপ্লেসে আয়, স্থানীয় প্রতিষ্ঠান এ চাকুরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের আইসিটি ডিভিশনের তত্ত¡াবধানে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রোগ্রামে মোট ১৬ টি ব্যাচে ৪শ’ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.ledp.ictd.gov.bd/registration

Leave a Reply