ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মিনি সুন্দরবন রক্ষায় সিডিও ইয়ুথ টিমের মানববন্ধন

admin
March 1, 2020 10:05 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি (২) : শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মাদার নদীর চরের মিনি সুন্দরবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১ মার্চ) বিকেল ৪ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইযুথ টিম রমজাননগর ইউনিট এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক গাজী আল ইমরান, রমজাননগর ইউনিটের উপদেষ্টা সাংবাদিক মো. হুমায়ুন কবির, ইউপি সদস্য নুরুজ্জামান গাজী, সাবেক ইউপি সদস্য আসলাম ফারুক বাবলু, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি জিএম মহাসীন হুদা, সাংবাদিক মো. শাহীন আলম, সিডিও ইয়ুথ টিম রমজাননগর ইউনিটের সভাপতি সাংবাদিক মো. নূরুন্নবী ইসলাম ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘শ্যামনগরের রমজনননগর ইউনিয়নের সোরা গ্রামের মাদার নদীর চরের রমজননগর মৌজার খাস খতিয়ানের এস এ ২২৬৫,২২৭০, ১৬৫২, ১৬৫১ দাগের প্রায় ২০০ একর জমিতে প্রাকৃতিক ভাবে ম্যানগ্রোভ বৃক্ষের দ্বারা প্রায় ৩০ বছর পূর্বে বনায়ন সৃষ্টি হয়। আইলা, সিডরসহ বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে এই মিনি সুন্দরবন এলাকাকে রক্ষা করেছে। দীর্ঘদিন যাবৎ এক শ্রেণির কুচক্রী মহল এই মিনি সুন্দরবনের গাছ কেটে বন ধ্বংস করে চলেছে। ইতোপূর্বে মিনি সুন্দরবনটি দেখভাল করার জন্য এলাকার সুধী মহলদের নিয়ে একটা কমিটি ছিল অত:পর রমজাননগর ইউনিয়ন পরিষদ থেকে প্রগতি নামক এক এনজিও কে মিনি সুন্দরবন রক্ষণাবেক্ষনের দায়িত্ব দেওয়া হয়। প্রগতি প্রায় দুই বছর পূর্বে এই মিনি সুন্দরবনটি রক্ষণবেক্ষনের দায়িত্ব ছেড়ে দিয়েছে। এখন বনটি অরক্ষিত অবস্থায় ধ্বংসের মুখে পতিত হয়েছে। মানববন্ধনে বক্তারা সোরার মাদার নদীর চরের মিনি সুন্দরবনটি রক্ষা করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকার্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।