ডেস্ক রিপোর্ট : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৯ ফেব্রæয়ারি) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন কমিটির পুনরায় সভাপতি হয়েছেন কার্ত্তিক চন্দ্র ঘোষ, সহ-সভাপতি আরশাদ আলী ও আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক হয়েছেন মো. আলাউদ্দীন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল ঘোষ, সাংগঠনিক সম্পাদক জামান নাছের ডিউক, অর্থ সম্পাদক সন্তোষ কুমার ঘোষ, দপ্তর সম্পাদক অরবিন্দু সরকার সহ ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি নির্বাচিত হয়। কমিটির নেতা কর্মীরা মনে করেন, বর্তমান কমিটি সংগঠনকে আরও সংগঠিত করতে কাজ করবে। সমিতি’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলম সংগঠনের সবাইকে নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
