বল্লীতে হেফজখানার বিদায়ী হাফেজদের পাগড়ি প্রদান
বল্লী (সাতক্ষীরা সদর) প্রতিনিধি: সাতক্ষীরার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়ং ক্লাব সাতক্ষীরা’ বিনামূল্যে রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রæতিবদ্ধ হয়ে সেবা মূলক কাজ করে এরই ধারাবাহিকতায় গত শনিবার সদর উপজেলার বল্লী ইউনিয়নের হেফজখানা থেকে বিদায়ী হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে। এবার হেফজখানা ও এতিমখানা থেকে ছয় জন কুরআনের হাফেজ বিদায় নিয়েছেন। বিদায়ী হাফেজ ও হেফজখানার শিক্ষক হাফেজ মো.আহমাদ আলীর হাতে এ পাগড়ি তুলে দেয় ‘অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’।
এ বছর হেফজখানা থেকে বিদায় নিচ্ছেন হাফেজ মো. রাকিবুল হাসান, হাফেজ মো. আল আমিন হোসেন, হাফেজ মো. তাহমিদ হোসেন যুবায়ের, হাফেজ মো. মাসুম বিল্লাহ, হাফেজ মো. তানভীর আহমেদ সোহান ও হাফেজ মো. শরিফুল ইসলাম আসিফ।
পরে হেফজখানা ও এতিমখানার সভাপতি মো. আব্দুস সামাদ অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো. ফিরোজ শাহ হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দেন।

Leave a Reply