বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভা: নির্বাচনে জয়ী হতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-এমপি রবি
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (০১ মার্চ) দুপুরে শহরের পুরাতন আইনজীবী ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট এস.এম হায়দার আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বলেন,‘ঐক্যবদ্ধ থাকলে সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জয় নিশ্চিত। যারা মহান স্বাধীনতা ও পতাকায় বিশ^াস করেনা তাদেরকে আমরা সাতক্ষীরা বারের ক্ষমতায় দেখতে চাইনা। ঈমানীত্ব বজায় রেখে এগিয়ে যান সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ অবশ্যই জয়লাভ করবে।’ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট আব্দুল লতিফ, সাবেক পিপি এ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক, জিপি এ্যাডভোকেট শম্ভুনাথ সিংহ, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু কোর্টের পিপি এ্যড. জহুরুল হায়দার বাবু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যকরী সদস্য এ্যাড. মো. রফিকুল ইসলাম রফিক, এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, এ্যাড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, এপিপি এ্যাড. সাইদুজ্জামান জিকো প্রমুখ। এসময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী।

Leave a Reply