ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে ৩০ তম সুন্নি সম্মেলন

admin ঢাকা
আপডেট: 1 March 2020, 21:57

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর মরহুম হাজী আব্দুল ঢালীর বাড়ি প্রাঙ্গণে ত্রিশতম ওরছে পাক পাঞ্জেতন ও সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর আহলে-সুন্নাত-ওয়াল-জামাত এর প্রচারনায় ও গোবিন্দপুর এলাকাবাসীর আয়োজনে শনিবার (২৯ ফেব্রæয়ারি) বাদ আসর হতে মধ্যরাত ব্যাপী এই ওরছে পাক পাঞ্জেতন ও সুন্নী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গাজী মো: আব্দুল হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইয়াহিয়ার রহমান খোকন, শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জালালউদ্দীন আহমদ সহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শমসের আলী ঢালীর দিকনির্দেশনায় ও কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম আজীজির পরিচালনায় উক্ত ওরছে পাক পাঞ্জেতন ও সুন্নী মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, আমেরিকা আল-কোরআন একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমাদ (আল বুখারী)। প্রধান আকর্ষণ ছিল কক্সবাজার হযরত জঙ্গলীপীর ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রিজভী। বিশেষ বক্তা ছিলেন নলতা দরবার শরীফের খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবুল সাঈদ জিহাদী (রংপুরী) সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *