ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগামী বাজেটে সাতক্ষীরা জেলার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 1 March 2020, 21:55

নিজস্ব প্রতিবেদক: আগামী বাজেটে সাতক্ষীরা জেলার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। রোববার বেলা ১১টা হতে ঘন্টাব্যাপি সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের জজকোট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু সাতক্ষীরা জেলার উন্নয়নের গতি খুবই ধীর। প্রাকৃতিক দুর্যোগ কবলিত এই এলাকায় শিক্ষার হার কম। দারিদ্রতার হার দেশের অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশী। ফলে মৌলবাদ জঙ্গিবাদসহ নানা সংকটে জর্জরিত এই এলাকা। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই এলাকাকে এগিয়ে নিতে হবে। মানববন্ধনের বক্তারা বলেন, গত ১০ বছরেও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। জরুরি বিভাগ না থাকায় রোগীরা বাইরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। সাতক্ষীরা বাইপাস সড়ক ভোমরা স্থল বন্দর সড়কের সাথে যুক্ত না করে মেডিকেল কলেজ গেটে যুক্ত করা হয়েছে। ২৫ বছরেও ভোমরা স্থল বন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পর্যটন বিকাশে তেমন কোন কার্যক্রম নেই। ফলে উন্নয়নের কাক্সিক্ষত সুফল পাওয়া যাচ্ছে না। বক্তারা নাভারণ-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জেলার জলাবদ্ধতা নিরসন, শ্রমঘন অর্থনৈতিক জোন গড়ে তোলা, রাস্তাঘাট সংস্কারসহ ২১ দফা দাবী তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, এ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মধাব চন্দ্র দত্ত, এ্যাডভোকেট আল মাহামুদ পলাশ, এ্যাডভোকেট এবিএম সেলিম, এ্যাডভোকেট কাজী হাবিব, আব্দুস সামাদ, হায়দার আলী শান্ত, এ্যাডভোকেট মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান, আলী নুর খান বাবলু প্রমুখ। মানববন্ধন থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *