শুরু হচ্ছে ফিংড়ী দরবার শরীফের ৩দিন ব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল
জি.এম আজিজুল ইসলাম (ফিংড়ী) প্রতিনিধি : আজ থেকে শুরু হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী দরবার শরীফে ৩দিন ব্যাপী ৯৯তম বাৎসরিক পবিত্র ঈছালে ছাওয়াব মাহফিল ও হালকায়ে জিকির। প্রতিবছরের ন্যায় ১, ২ ও ৩ মার্চ-২০২০ বাংলা ১৭, ১৮ ও ১৯ ফাল্গুন (রবি, সোম ও মঙ্গলবার) ফিংড়ী দরবার শরীফ আলিম মাদ্রাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

Leave a Reply