ঢাকাSaturday , 29 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 29 February 2020, 21:52

এম.এ কালাম, কলারোয়া অফিস : কলারোয়ার যুগীখালিতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রæয়ারি) যুগীখালি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুর অনুপ্রেরণায় এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে যুগীখালি ক্রিকেট একাদশ ও কলারোয়া ক্রিকেট একাদশ। যুগীখালী ক্রিকেট একাদশ এর নেতৃত্ব দেন যুগীখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুজ্জামান পিন্টু ও কলারোয়া ক্রিকেট একাদশ এর নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান উজ্জল। খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। প্রধান অতিথি ছিলেন, কলারোয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। এছাড়াও কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, মোস্তাফিজুর রহমান মোস্ত, কয়লা ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিদুল ইসলাম, চন্দনপুর ইউনিয়নের সাবেক মেম্বার মমিনুল ইসলাম মিঠু, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক হাসান, কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, যুগীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান, যুগীখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, আব্দুল আজিজ প্রমুখ। কলারোয়া ক্রিকেট একাদশ টসে জিতে ১৪১ রান করে। জয়ের জন্য যুগীখালী ক্রিকেট একাদশ ১৪২ রানের লক্ষে মাঠে নেমে সব উইকেট হারিয়ে ১৪০ রান করতে সক্ষম হয়। খেলার আয়োজক কমিটিতে ছিলেন টাইফুন, তৌহিদ রিপন, রাজি, আশিক ও শাহিন আলম। টান টান উত্তেজনার ম্যাচে কলারোয়া ক্রিকেট একাদশ ২ রানে জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *