ঢাকাSaturday , 29 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

admin
February 29, 2020 9:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রæয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার যৌথ আয়োজনে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। এ সময় তিনি পরিবেশ সম্মতভাবে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি সমূহের বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্বারোপ করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি সমূহের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে জন মানুষের ক্ষতি হয় এমন কাজ করা থেকে সকলকে বিরত থাকার আহŸান জানান তিনি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সদস্য এ.কে.এম আনিছুর রহমান, বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান প্রমুখ। এ সময় সাতক্ষীরায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি সমূহের শতাধিক প্রতিনিধি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।